ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
নির্বাচনকালীন সহিংসতা মোকাবিলায় সেনাবাহিনীর ‘তড়িৎ পদক্ষেপ’ মহড়া
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্ভাব্য সহিংসতা ও জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার সক্ষমতা যাচাই করতে কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ‘তড়িৎ পদক্ষেপ’ শীর্ষক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর হাউজিং এলাকার একটি মাঠে যৌথ বাহিনীর এই ইমার্জেন্সি রেসপন্স মহড়া প্রদর্শন করা হয়।
মহড়ায় নির্বাচনের দিন সকালে একটি ভোটকেন্দ্রে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। প্রথমে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন হয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পরে পরিস্থিতির অবনতি হলে পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়।
সেনাবাহিনীর একটি সশস্ত্র দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান গ্রহণ করে। টিয়ার শেল নিক্ষেপ ও সমন্বিত অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
এই মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্র দখল, সংঘর্ষ, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া, আন্তঃবাহিনী সমন্বয় এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থার কার্যকারিতা বাস্তবভিত্তিকভাবে মূল্যায়ন করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তারা সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)