ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পুলিশের এক ডিআইজিসহ তিন এসপি আটক
ডুয়া নিউজ: বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি এবং তিনজন পুলিশ সুপারকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে নিয়ে আসা হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয় শনিবার দুপুরের পর।
একইদিন রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়।
এছাড়া, একইদিন রংপুর রেঞ্জের পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ সূত্র বলছে, আটক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার এবং ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে খুন, গুম এবং অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বিসিএস ২৭ ব্যাচের কর্মকর্তা আবুল হাসনাত বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্যের কারণে সমালোচনার সম্মুখীন হন।
পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকাকালীন নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগের অভিযোগে অভিযুক্ত হন। এর আগে সিটি টিসিতে পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোরও অভিযোগ রয়েছে।
আর ২৫ ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন এবং নির্বাচনের পর বৈষম্যবিরোধী আন্দোলনে শক্তি প্রয়োগের কারণে ব্যাপক সমালোচিত হন।
জানা গেছে, গত জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, নজরুল সহ আরো কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি