ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
ডুয়া নিউজ: অন্তবর্তী সরকার ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এসব প্রতিবেদন পৃথকভাবে প্রকাশ করা হয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে রয়েছে: সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন (মূল অংশ, ১ম খণ্ড), নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি রাষ্ট্রব্যবস্থা সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেন। এসব কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়।
সেই অনুযায়ী, ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চারটি কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়।
সর্বশেষ, গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনও প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানো হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের সমর্থকদের কাছে পাঠানো হবে।
পরে রাজনৈতিক দল ও সব সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এই বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি