ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আমিরাতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা; ভিসা জটিলতা নিয়ে আলোচনার আশা
ডুয়া নিউজ : চলতি সপ্তাহে দুবাই যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে যাবেন তিনি।
‘ভবিষ্যতের সরকার গঠন’ এই প্রতিপাদ্যে এবারের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশগ্রহণ করবেন। এতে ৮০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল এবং ৬ হাজারেরও বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন। আয়োজকরা প্রত্যাশা করছেন, গত বছরের তুলনায় এবারের সম্মেলনে উপস্থিতির সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।
এই সম্মেলনের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী সরকারগুলোকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে একত্রিত করা, যা সকলের অর্থনৈতিক, সামাজিক ও সরকারি অগ্রগতি নিশ্চিত করতে ন্যায়সঙ্গত উন্নয়নের দিকে উৎসাহিত করবে।
এ ব্যাপারে দুবাইয়ের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ আজিম তালুকদার বলেছেন, যেহেতু এই সম্মেলনে আমিরাতের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। তারা আশা করছেন যে ড. ইউনূস বাংলাদেশিদের ভিসা জটিলতার বিষয়টি উত্থাপন করবেন এবং তার সমাধানে উদ্যোগ নিবেন।
একই মতামত প্রকাশ করেছেন শারজাহ প্রবাসী ব্যবসায়ী ও সংগঠক শাহাদাত হোসেন। তিনি বলেন, আমিরাতে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। এদিকে বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে দেশীয় শ্রমিক নিতে ইচ্ছুক। কিন্তু ভিসা জটিলতার কারণে তারা বিদেশি শ্রমিক দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। তার মতে, শ্রমিক ভিসার সমস্যা সমাধান হলে রেমিট্যান্স বৃদ্ধি পাবে।
এর আগে গত মাসে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ড. ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককালে তাকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি