ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
'রোজ ডে'তে ভক্তদের ৩ পরামর্শ পরীমণির!
ডুয়া নিউজ : ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। সিনেমার বাইরেও নানান কর্মকাণ্ডের জন্য প্রায়ই শিরোনামে উঠে আসেন এই নায়িকা।
তিনি অনেকটা স্পষ্টভাষী হিসেবেও পরিচিত। সমালোচকদের কথা গায়ে না মেখে নিজের মতো করে যা ইচ্ছা করেন থাকেন।
যদিও জীবনে অনেক কিছুই অর্জন করেছেন এই অভিনেত্রী। তবে ভালোবাসার মাসে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ জানালেন পরীমণি। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রপোজ ডে-তে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের তিনটি অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে পরীমণী লেখেন, নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে।
অভিজ্ঞদের মতো ভক্তদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করলেন পরীমণি। তিনি বলেন, আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস-১. আপনার অ্যাকাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে।২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে।৩. আপনি যে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন।ব্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়।
এরপর পরী লেখেন, আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)