ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঢাকা এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচলে আসছে কঠোর নির্দেশনা
ডুয়া নিউজ : এবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচলে আসছে নতুন নির্দেশনা। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালেই ভিডিও দেখে মামলা দায়েরের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে তিনবারের বেশি মামলা হলে গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ করা হবে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর খিলক্ষেতে এক্সপ্রেসওয়ের অফিসে সংবাদ সম্মেলনে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘(এক্সপ্রেসওয়েতে) ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে মামলা করা হবে।’
হাসিব হাসান খান জানান, বিষয়টি নিয়ে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করেছে।
এক্সপ্রেসওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্ধারিত গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। তবে কর্তৃপক্ষ এটিকে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে এবং এই পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে মামলা করতে রাজি হয়েছে ডিএমপি।
এ সময় আরও জানানো হয় যে, ভিডিও নজরদারির মাধ্যমে গতিসীমা রেকর্ড করা হবে। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে মামলা করা হবে। বেপরোয়া গতিতে যান চলাচল করলে এবং একই গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন শনাক্ত হলে ভবিষ্যতে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ঘোষণা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি