ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন আরম্ভ, অংশ নিয়েছেন ১০ হাজার দৌড়বিদ
ডুয়া ডেস্ক: ‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ এই স্লোগানে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ আরম্ভ হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর ৩০০ ফিটে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এ আয়োজনের উদ্বোধন করেন।
এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটিই সর্ববৃহৎ। এতে অংশ নিয়েছেন ১০ হাজার দৌড়বিদ। এছাড়াও ১০টি দেশ হতে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করেছেন।
প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ফুল ম্যারাথন (৪২.২ কিলোমিটার), হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার), ১০ কিলোমিটার সাধারণ, ১০ কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য।
অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের আয়োজনে তরুণ প্রজন্মকে অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে পাশাপাশি শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে।
ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা ৭টা হতে শনিবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম