ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
জাপানের সেরা স্কলারশিপ সম্পর্কে জেনে নিন
ডুয়া ডেস্ক: উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপান একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত। উন্নত প্রযুক্তি, গবেষণার সুযোগ এবং সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে সঙ্গে, জাপান সরকার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিপুল সংখ্যক স্কলারশিপ প্রদান করে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াও মাসিক ভাতা, আবাসন এবং অন্যান্য বিভিন্ন সুবিধা লাভ করতে পারেন।
জাপানের জনপ্রিয় স্কলারশিপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন:
১. মেক্সট (MEXT) স্কলারশিপ:
জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (MEXT) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রদান করে। এটি স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও গবেষণা প্রোগ্রামের জন্য প্রযোজ্য।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ;
*মাসিক ভাতা দেবে;
*আসা-যাওয়ার বিমান খরচ দেবে;
আবেদনপদ্ধতি—
প্রতি বছর এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আবেদন গ্রহণ করা হয়। আবেদনের জন্য জাপানি দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে যোগাযোগ করতে হয়।
২. জেসো (JASSO) স্কলারশিপ:
জাপান স্টুডেন্ট সার্ভিসেস অর্গানাইজেশন (JASSO) স্বল্পমেয়াদী এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য এই স্কলারশিপ প্রদান করে।
সুযোগ-সুবিধা—
*মাসিক ৮০,০০০ ইয়েন ভাতা দেবে;
আবেদনপদ্ধতি—
আবেদনকারীকে তার নিজস্ব বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হয়, যা জাপানের অংশীদার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রামের চুক্তি রয়েছে।
৩. সাতো ইয়ো ইন্টারন্যাশনাল স্কলারশিপ:
জাপানি ভাষায় দক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হয়।
সুযোগ-সুবিধা—
*স্নাতক শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ১৫০,০০০ ইয়েন দেবে;
*স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ১৮০,০০০ ইয়েন দেবে;
আবেদনপদ্ধতি—
জাপানি ভাষায় দক্ষতা আবশ্যক। আবেদনকারীকে জাপানের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হয়।
জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ:
জাপানের অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিজস্ব স্কলারশিপ প্রদান করে। বিশ্ববিদ্যালয়গুলো হলো:
*টোকিও বিশ্ববিদ্যালয় (University of Tokyo) স্কলারশিপ;
*কিয়োটো বিশ্ববিদ্যালয় (Kyoto University) স্কলারশিপ;
*ওসাকা বিশ্ববিদ্যালয় (Osaka University) স্কলারশিপ;
সুযোগ-সুবিধা—
*টিউশন ফি মওকুফ;
*মাসিক ভাতা প্রদান করে;
*আবাসন সুবিধা প্রদান করে;
আবেদনপদ্ধতি—
প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবেদন প্রক্রিয়া রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। জাপানে উচ্চশিক্ষার জন্য এসব স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের অসাধারণ সুযোগ প্রদান করে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিস্তারিত জানতেএখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে