ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ক্ষমা চাইলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
ডুয়া ডেস্ক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন,‘বাংলাদেশ নিয়ে বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই। ’
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়টি তিনি উল্লেখ করেন।
শফিকুল আলম বলেন, ‘প্রথমত আমি একটি বিষটি মাথায় রেখে বিবিসি বাংলার ব্যাপারে লিখেছিলাম। তবে বিবিসি বাংলা বারবার বলেছে যে হাসিনা ভারতে পালিয়ে গেছে। দ্বিতীয়ত, আমি বুঝি যে বিবিসি বাংলা হাসিনা সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারেক রহমানের সাক্ষাৎকার প্রকাশ করেছিল। এখন তিনি বিবিসিকে সাক্ষাৎকার দেবেন কি না সেটা তার ব্যক্তিগত বিষয়। এর বাইরে আমি বলেছিলাম যে বিবিসি বাংলা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে কাজ কারছে। আমি এই বক্তব্যের জন্য ক্ষমা চাচ্ছি এবং সংশোধন করতে চাচ্ছি। ’
তিনি আরও বলেন, ‘নির্দিষ্ট কিছু রিপোর্টে হয়তো আমি বস্তুনিষ্ঠতার অভাব দেখেছি, তবে আমি বলতে চাই যে বাংলাদেশের ঘটনাবলীর সত্য ঘটনা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছে বিবিসি। হাসিনার ফ্যাসিস্ট রেজিমের রেখে যাওয়া ধ্বংসস্তূপ ও অন্তবর্তী সরকারের কার্যক্রম নিয়েও তারা স্বচ্ছ ও সঠিক খবর প্রকাশের চেষ্টা করছে। বাংলাদেশের সব সাংবাদিকেরই এমন করা উচিত। ’
প্রেস সচিব আরও বলেন, ‘কোনো ভয় না পেয়ে নিরপেক্ষবাবে সংবাদ প্রকাশের যে সক্ষমতা ও মানসিক প্রস্তুতি রয়েছে, নতুন বাংলাদেশ তৈরির জন্য তা এক গুরুত্বপূর্ণ খুঁটি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি