ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নবম পে-স্কেলসহ পাঁচ দাবি জানালো সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
ডুয়া ডেস্ক: নবম পে-স্কেল দ্রুত ঘোষণার পাশাপাশি ৫ দফা দাবি জানিয়েছে ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মো. মিরাজুল ইসলাম। এতে অন্যদের মধ্যে কার্যকরী সভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মো. কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেনসহ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিরা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, দ্রুত নবম পে-কমিশন গঠন করে বেতন বৈষম্য দূরীকরণ, নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটিতে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং অন্তর্বর্তীকালীন সময়ে ৫০ শতাংশ মহার্ঘভাতা প্রদান করতে হবে। তারা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, অসংগতিপূর্ণ নিয়োগবিধি সংশোধন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, ব্লকপোস্ট প্রথা বিলুপ্তি এবং আউটসোর্সিং ব্যবস্থা বাতিলের আহ্বান জানান। পাশাপাশি সচিবালয়ের ন্যায় পদ-পদবি ও গ্রেড প্রদান, সব ভাতা বৃদ্ধিসহ পেনশনের হার ১০০ শতাংশ করা, ঝুঁকিপূর্ণ ও টেকনিক্যাল কাজের জন্য অতিরিক্ত ভাতা প্রদান এবং রেলওয়ের অপ্রতুল রেশনভাতা বাতিল করে বর্তমান বাজার অনুযায়ী রেশন সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
তারা আরও বলেন, প্রজাতন্ত্রের ১৪ লাখ ১১-২০ গ্রেডভুক্ত কর্মচারীর ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু