ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
আবারও রেকর্ড, দেশে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে নতুন করে রেকর্ড গড়েছে হলুদ ধাতু। এক দফায় বড় অঙ্কে মূল্য বাড়িয়ে ভরিপ্রতি স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্তে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৭ হাজার ৩৪৮ টাকা।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন নির্ধারিত দাম সকাল ১০টা ১৫ মিনিট থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, যা বাংলাদেশের স্বর্ণবাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।
এছাড়া নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা। একই সঙ্গে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।
এর আগে চলতি সপ্তাহের সোমবার (২৬ জানুয়ারি) সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল।
পরিসংখ্যান বলছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১৫ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছে বাজুস। এর মধ্যে ১২ বার দাম বেড়েছে, আর মাত্র ৩ বার কমেছে।
অন্যদিকে, গত বছর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস