ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
২৯তম বিসিএস প্রশাসন সার্ভিসের কার্যনির্বাহী কমিটি গঠন
ডুয়া ডেস্ক : ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিসের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঘোষিত ২৩ সদস্যের এই কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তারিক হাসানকে সভাপতি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার একান্ত সচিব র. হ. ম. আলাওল কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি-১ নির্বাচিত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একান্ত সচিব মো. নাজমুল ইসলাম সরকার ও সহ-সভাপতি ২ পুলিশ সংস্কার কমিশন প্রধানের একান্ত সচিব আ. স. ম. জামশেদ খোন্দকার।
এছাড়া স্থানীয় সরকার বিভাগ উপসচিব ড. আশফিকুন নাহার সহ-সভাপতি ৩, উপসচিব মো. ইকবাল হোসেন কোষাধ্যক্ষ এবং উপসচিব মো. সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর সবার সম্মতিতে ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিস এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নিমিত্ত ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এই আহ্বায়ক কমিটি সুষ্ঠুভাবে ২৯তম বিসিএস প্রশাসন ক্যাডার সার্ভিস এর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মো. রাশেদুল হককে- প্রধান নির্বাচন কমিশনার এবং আমিনুল ইসলাম ও সোহানা নাসরিনকে নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন ঘোষণা করে। নির্বাচন কমিশন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রথমবারের মতো ২৯তম বিসিএস (প্রশাসন) এর ২৩ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে।
সদ্য নির্বাচিত সভাপতি তারিক হাসান তার প্রতিক্রিয়ায় বলেন, ব্যাচের জন্য যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়ন, সব সদস্যর ডাটাবেজ প্রস্তুত এবং সদস্যদের গুণগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যা যুগের চাহিদা মিটাতে সক্ষম হবে। এছাড়া আন্তঃক্যাডার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করে জনকল্যাণমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি