ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দীর্ঘদিন ধরে শূন্য থাকা বিভিন্ন পদে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মোট সাতটি ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে ১৩ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম ও শূন্য পদসংখ্যা
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ছয়জন, ক্যাশিয়ার পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন, গাড়িচালক পদে দুজন, অফিস সহায়ক পদে একজন, নিরাপত্তা প্রহরী পদে একজন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স ২০২৬ সালের ১ জানুয়ারি তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন পদ্ধতি
আবেদনকারীদের সাদা কাগজে আবেদনপত্র লিখে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ‘রেজিস্ট্রার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, ঢাকা’ বরাবর ডাকযোগে পাঠাতে হবে অথবা সরাসরি জমা দিতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং নিজ জেলার নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্ত ও তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদনটি বিস্তারিত দেখতেএখানে ক্লিক করুন
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী