ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালটির নতুন ভবনের ষষ্ঠ তলায় এই আগুনের সূত্রপাত হয়।
ঘটনাটি নিশ্চিত করে মমেক হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, আগুন লাগার পরপরই রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়তেই অনেকে রোগীকে সঙ্গে নিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। এতে হাসপাতাল প্রাঙ্গণে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মী আবু সায়িদ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল