ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
খুলনায় ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা
ডুয়া নিউজ: এবার খুলনার বহুল আলোচিত ‘শেখ বাড়ি’ ভাঙচুরের পর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল উত্তেজিত ছাত্র-জনতা।
বুধবার রাতে নগরীর ২৩ শেরেবাংলা রোডে শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ির সামনে ছাত্র-সমাজ প্রতিবাদে অবস্থান নেয় এবং ভাঙচুর শুরু করে। ছাত্ররা প্রধান ফটক ও বাউন্ডারি ওয়ালটি ভেঙে ফেলে। তারা স্লোগান দেয়, ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’।
এ সময় আশেপাশের লোকজনও জড়ো হয় এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এর আগে ৪ ও ৫ আগস্ট সোমবার শেখ বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়েছিল।
এর আগে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং সেটির সামনে অবস্থান নিয়ে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দেয়।
সন্ধ্যার পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র-জনতার ভিড় বাড়তে থাকে। তারা স্লোগান দেয়, ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি