ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতনকাঠামো কার্যকর করার সুপারিশ করা হয়েছে। সম্পূর্ণ বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।
সূত্র জানায়, আগামী ২১ জানুয়ারি বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেবে। পরে সেটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নতুন বেতনকাঠামোর আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবেই চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।
বেতন কমিশনের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত বেতনকাঠামো পুরোপুরি কার্যকর করতে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এতে সরকারের বার্ষিক ব্যয়ের ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
প্রস্তাবিত কাঠামোতে তুলনামূলকভাবে নিম্নস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে আয় বৈষম্য কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের লক্ষ্যে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করে সরকার। কমিশনের চেয়ারম্যান করা হয় সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের বেতনকাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। দেশে এখন সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৫ লাখ।
প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী, বর্তমানে ৮ হাজার ২৫০ টাকা নির্ধারিত সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানো হতে পারে। অন্যদিকে ৭৮ হাজার টাকা সর্বোচ্চ বেতন বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকার বেশি নির্ধারণের প্রস্তাব রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ রাখার সুপারিশও করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ