ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
স্বামী হ'ত্যার বিচারই এখন একমাত্র চাওয়া: ওসমান হাদির স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় অন্তর্বর্তী সরকারের সামনে সরাসরি নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারই তার পরিবার ও অনুরাগীদের একমাত্র দাবি বলে জানিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।
শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে রাবেয়া ইসলাম শম্পা স্পষ্টভাবে বলেন, “রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি হলো আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। জাগতিক সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে ওসমান হাদি হত্যার ন্যায়বিচার।”
এই মন্তব্য ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্নিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব পদে নিয়োগের তথ্য প্রকাশ হওয়ার পর আসে। জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ওমর বিন হাদি যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন। শর্ত হিসেবে বলা হয়েছে, এই সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা, বা সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান