ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উত্তরায় অগ্নিকাণ্ডে নি'হত বেড়ে ছয়
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। আগুনে প্রাণ হারানো ব্যক্তিরা হলেন ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২), রাহাব (১৭), আফসানা, রোদেলা আক্তার (১৪) এবং আড়াই বছর বয়সী শিশু রিসান।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত সাততলা ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায়। পরে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অন্তত ১৩ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, ওই ফ্ল্যাটে বিপুল পরিমাণ আসবাবপত্র থাকায় সেগুলোতে আগুন দ্রুত ধরে যায়, যার ফলে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত