ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রিজভী
'দেশের কয়লা-গ্যাস কুক্ষিগত করতে আঞ্চলিক মহাশক্তির ষড়যন্ত্র চলছে'
নিজস্ব প্রতিবেদক: দেশের অবশিষ্ট খনিজ সম্পদ, বিশেষ করে কয়লা ও গ্যাস কুক্ষিগত করার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিগুলো গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্মের ওপর এই প্রদর্শনীর আয়োজন করে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা’।
রুহুল কবির রিজভী বলেন, "বাংলাদেশে এখনো যে কয়লা এবং গ্যাস রয়েছে সেগুলো হাতিয়ে নেওয়ার জন্য দেশি-বিদেশি বিভিন্ন চক্র ষড়যন্ত্র করে যাচ্ছে।" এ সময় তিনি ভারতের ঝাড়খণ্ড থেকে আসা বিদ্যুৎ এবং রামপাল বিদ্যুৎ প্রকল্পের সমালোচনা করে বলেন, "যেসব প্রকল্প খোদ ভারতের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল, ফ্যাসিবাদের সময়ে তা বাংলাদেশে বাস্তবায়ন করা হয়েছে।"
রিজভী আরও দাবি করেন, বেগম খালেদা জিয়াকে কোনোভাবেই দেশবিরোধী এসব প্রকল্পে রাজি করানো সম্ভব হয়নি বলেই তাকে কারান্তরীণ করা হয়েছিল। তাকে সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর