ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম
ডুয়া নিউজ: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক দফা নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালো মানের ২২ ক্যারেট সোনার মূল্য এক ভরিতে দুই হাজার ৯২৮ টাকা বাড়িয়ে এক লাখ ৪৭ হাজার ৮১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
অন্যদিকে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের জন্য এক লাখ ২০ হাজার ৯৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার ৫২৯ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।
এছাড়া ২ ফেব্রুয়ারি থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পূর্বে ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা করা হয়েছিল। এর পূর্বে ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি