ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ আগুন, নি'হত বেড়ে ৫
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাত তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য—স্বামী, স্ত্রী ও তাদের সন্তান রয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ৫ জনের মধ্যে এখন পর্যন্ত তিনজনের নাম পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন— ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) এবং তার ১৭ বছর বয়সী ছেলে রাহাব। এই দুর্ঘটনায় হারেসের স্ত্রী এবং আরও এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা সম্ভব হয়নি।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ওই পরিবারটি ভবনটির পঞ্চম তলায় ভাড়া থাকতেন। তিনি বলেন, "আমরা নিহতদের আত্মীয়-স্বজনদের খবর দিয়েছি এবং পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি। ভবনটিতে তল্লাশি চলছে, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।"
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার চার মিনিটের মাথায় উত্তরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’