ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে সপরিবারে তারেক রহমানের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় দুই ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে তিনি সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা হন।
এর আগে সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে তারেক রহমান তাঁর পরিবারের সদস্যদের নিয়ে যমুনায় প্রবেশ করেন। দীর্ঘ সময় ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত বিএনপি বা সরকারের প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সতেরো বছর পর দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার বাসভবনে এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সপরিবার সাক্ষাৎ। দীর্ঘ সময় নিয়ে এই বৈঠক হওয়ায় এর রাজনৈতিক গুরুত্ব নিয়ে নানামুখী জল্পনা চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর