ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দুই বছর মুনাফা পাচ্ছেন না ৫ ব্যাংকের গ্রাহকরা
নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এসেছে হতাশার বার্তা। টানা দুই বছর লোকসানের কারণে ২০২৪ ও ২০২৫ এই দুই অর্থবছরের জন্য কোনো ধরনের মুনাফা পাচ্ছেন না ব্যাংকটির আমানতকারীরা। শরিয়াহ নীতিমালার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গত দুই বছরে গ্রাহকদের কোনো মুনাফা দেওয়া যাবে না।
গভর্নর জানান, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় মুনাফা ও ক্ষতির ভিত্তিতেই গ্রাহকদের লভ্যাংশ নির্ধারিত হয়। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংকগুলো গত দুই অর্থবছরে কোনো লাভ অর্জন করতে না পারায় শরিয়াহ অনুযায়ী গ্রাহকদের মুনাফা দেওয়ার সুযোগ নেই।
তবে গ্রাহকদের তাৎক্ষণিক আর্থিক সংকট বিবেচনায় একটি বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছেন গভর্নর। তিনি বলেন, যেসব গ্রাহকের অ্যাকাউন্টে দুই লাখ টাকার বেশি জমা রয়েছে এবং যাদের জরুরি অর্থ প্রয়োজন, তারা তাদের আমানতের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন।
এই ঋণের ক্ষেত্রে গ্রাহকদের বাণিজ্যিক ব্যাংকের প্রচলিত সুদের হার প্রযোজ্য হবে বলে জানান তিনি। গভর্নর বলেন, ব্যাংকটি যদি সঠিকভাবে পরিচালিত হয় এবং সংস্কার কার্যক্রম এগিয়ে যায়, তাহলে আগামী দুই বছরের মধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানত পরিশোধ সম্ভব হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)