ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
মার্চে ট্যুরিস্ট ভিসা দেওয়ার বিষয়ে যা জানাল ভারতীয় দূতাবাস
ডুয়া নিউজ : গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হলেও এখনও স্বাভাবিক হয়নি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের পতনের পর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে ভিসা আবেদন কেন্দ্র খুলে দেয়া হয়। এরপর ১৬ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেবল সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা ইস্যু করবে ঢাকায় ভারতীয় হাই কমিশন। পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা ছাড়া সবক্ষেত্রেই সীমিত পরিসরে ভিসা দেয়া হচ্ছে বলে জানায় ভারতীয় দূতাবাস।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে আগামী মার্চ থেকে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে বলে জানানো হচ্ছে। যদিও এ বিষয়ৈ সুনিদিষ্ট কোন তথ্য দেওয়া হয়নি।
এ বিষয়ে ভারতীয় দূতাবাসের ভিসা উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, ট্যুরিস্ট ভিসা ছাড়া সবক্ষেত্রেই বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
আরও বলা হয়েছে, যেসব বাংলাদেশি ভারতের গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে তাদের ডাবল এন্টি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাইবাছাই করে স্লট দেয়া হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ