ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
১৫ বছর চাকরি করলেই পাওয়া যাবে পেনশন
ডুয়া ডেস্ক: জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারের কর্মচারীদের জন্য নতুন ধরনের অবসর সুবিধার প্রস্তাব তৈরি করেছে। কমিশন সুপারিশ করেছে যে, সরকারি কর্মচারীরা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় অবসর নিতে পারবেন এবং তাদের পেনশনসহ সব ধরনের অবসর সুবিধা দেওয়া হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রতিবেদনটি জমা দেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে কমিশনের প্রতিবেদনটির সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, সরকারি কর্মচারীদের ১৫ বছর চাকরি শেষে অবসর গ্রহণের সুযোগ দেওয়া হলে এটি কর্মজীবনে পরিবর্তন চাওয়া ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে।
আরো একটি সুপারিশ হিসেবে কমিশন জানিয়েছে যে, সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর বা অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পাঠানোর বিধান বাতিল করা উচিত।
এদিকে বর্তমানে সরকারি কর্মচারীরা ২৫ বছর চাকরি শেষে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে পেনশনসহ সব অবসর সুবিধা পান। তাছাড়া যদি সরকার ২৫ বছর চাকরি করার পর কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠায় তবে তাদেরও পেনশন সুবিধা দান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ