ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি তা আরও উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। গত এক বছরের ব্যবধানে দুই দেশের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে তাঁর বৈঠক এবং টেলিফোনে আলাপচারিতার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি। এর অর্থ হলো—একটি স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। গত এক বছরে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা অগ্রগতি হয়েছে এবং তা স্বাভাবিক হয়ে এসেছে। আরও কিছু বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে অগ্রগতি হলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।"
উল্লেখ্য, গত সপ্তাহে তৌহিদ হোসেন ও ইসহাক দারের মধ্যে দুইবার টেলিফোনে আলাপ হয়। সেই ধারাবাহিকতায় গত রবিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসি বহির্ভূত এক সাইডলাইন বৈঠকে দুই দেশের শীর্ষ এই দুই কূটনীতিক সরাসরি সাক্ষাৎ ও আলোচনা করেন। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত