ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ের নির্বাচন পরিচালনায় প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আগামী ২২ জানুয়ারি থেকে সারা দেশে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সূচি অনুযায়ী এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
হাসানুজ্জামান বলেন, “২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ শুরু হবে। এ কর্মসূচির আওতায় দেশব্যাপী ৮ লাখের বেশি কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।”
পূর্ববর্তী নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে মোট ২ লাখ ৯২ হাজার ৪৯০ জন কর্মকর্তা ভোটগ্রহণের কাজে যুক্ত ছিলেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা ছিলেন ৬৬ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৭৭ জন, প্রিজাইডিং অফিসার ১৮ হাজার ২০৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৯১ হাজার ২১৩ জন এবং পোলিং অফিসার ছিলেন ১ লাখ ৮২ হাজার ৪২৬ জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কার্যক্রমে যুক্ত ছিলেন মোট ৬ লাখ ৮ হাজার ৫৮৪ জন কর্মকর্তা। এ নির্বাচনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৮২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার অধীনে দায়িত্ব পালন করেন ২ লাখ ৭ হাজার ৩১২ জন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৬২৪ জন পোলিং অফিসার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩ লাখ ৮৮ হাজার ৬৬৬ জন কর্মকর্তা ভোটগ্রহণে দায়িত্ব পালন করেন। এদের মধ্যে রিটার্নিং কর্মকর্তা ছিলেন ৬৬ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯২ জন, প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ১৪৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৮৪ হাজার ২৯৬ জন এবং পোলিং অফিসার ছিলেন ২ লাখ ৬১ হাজার ৫৬৪ জন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রার্থীদের আপিল ও শুনানি গ্রহণ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা