ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করা অগণতান্ত্রিক: ডাকসু ভিপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করার সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করার এই হঠকারী সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার কথা ছিল। কিন্তু একটি নির্দিষ্ট মহল অশুভ উদ্দেশ্যে এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে। জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ বাকি থাকতে ছাত্র সংসদের ভোট স্থগিত করা সম্পূর্ণ অযৌক্তিক। এতে প্রায় ৪ কোটি তরুণ ভোটারের মধ্যে নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতা তৈরি হতে পারে।”
বৈঠকে ডাকসু প্রতিনিধিরা ইসির কাছে দাবি জানান যেন কোনো চাপের মুখে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ না করা হয়। ইসি তাদের দাবির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটের বিষয়ে ভিপি সাদিক কায়েম বলেন, সাধারণ ছাত্ররা দেশব্যাপী ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে, তিনি তাদের ‘ফাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “যারা ‘না’ ভোটের পক্ষে তারা মূলত আয়নাঘরের রাজনীতি, গুম-খুন, আলেম-ওলামা হত্যা এবং পিলখানা ট্র্যাজেডির মতো ঘটনাগুলোকে আবারও ফিরিয়ে আনতে চায়। এদেশের সচেতন মানুষ ও ছাত্রসমাজ গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমে তাদের লাল কার্ড দেখাবে।”
তিনি আরও যোগ করেন, ছাত্র সংসদের মাধ্যমেই তরুণ প্রজন্মের আকাঙ্খার প্রতিফলন ঘটে। তাই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অবিলম্বে সব বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল