ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
৫৪ পতাকাসহ প্যারাট্রুপিংয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকার আকাশে ৫৪টি জাতীয় পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপারের সেই শ্বাসরুদ্ধকর প্যারাশুট জাম্প অভিযান এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) স্থান করে নিয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আন্তর্জাতিক স্বীকৃতির তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে বিশ্বমঞ্চে স্মরণীয় করে রাখতে সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভাররা এই বিশেষ অভিযানে অংশ নেন। বিডার (BIDA) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ প্রশিক্ষিত প্যারাট্রুপারদের এই দলের মাধ্যমে আকাশে একযোগে লাল-সবুজের ৫৪টি পতাকা উড়েছিল। “Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)” শিরোনামে এই রেকর্ডটি অর্জন করে ‘টিম বাংলাদেশ’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি)। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য ছিল বাংলাদেশের বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া।
আইএসপিআর আরও উল্লেখ করেছে, এই অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়; এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে অনুপ্রাণিত করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে