ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৬৭ হাজার শূন্য পদে আবেদন শুরু, যা জানা জরুরি
নিজস্ব প্রতিবেদক: শিক্ষক হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে আগ্রহীরা আজ (১০ জানুয়ারি) থেকে আবেদন করতে পারবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীরা এই সময়ে শর্ত পূরণ নিশ্চিত করে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ৭ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১টি পদ, মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরিতে ৮৩৩টি পদ অন্তর্ভুক্ত। শূন্যপদ সংখ্যা প্রয়োজনে সামান্য পরিবর্তন করা যেতে পারে।
৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ তথ্য:
১. অনলাইন আবেদন ও ফি জমা: আবেদন শুরু আজ ১০ জানুয়ারি থেকে এবং চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।
২. বয়স ও নিবন্ধন সনদ: আবেদনকারীর বয়স ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নির্ধারিত হবে নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর।
৩. ইনডেক্সধারী কর্মরত শিক্ষকেরা: ইতিমধ্যেই ইনডেক্সধারী হিসেবে কর্মরত শিক্ষকগণ এই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য হবেন না।
৪. শূন্যপদ ও অন্যান্য শর্তাবলী: পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd থেকে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর