ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
যে কারণে দেশ ছাড়ার পরিকল্পনা নুসরাত ফারিয়ার
ডুয়া ডেস্ক : ঢাকায় চলচিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। পাশাপাশি, পড়াশোনাতেও বেশ মনোযোগী তিনি। এবার ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন এই অভিনেত্রী।
অভিনেত্রী নিজেই বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে এ বছর সেপ্টেম্বরে দেশটিতে পড়াশোনার জন্য যেতে পারেন বলে জানান তিনি।
ফারিয়া বলেন, ‘এবার লন্ডনে ‘বার অ্যাট ল’ পড়তে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই।’
এর আগে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করে সেকেন্ড ক্লাস পেয়েছিলেন নুসরাত ফারিয়া।
ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)