ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
‘শক্তিশালী নারীরা বিয়ের জন্য অযোগ্য’
বিনোদন ডেস্ক: বলিউডের অভিনেত্রী ও পরিচালক নীনা গুপ্ত সব সময় সরাসরি কথা বলার জন্য পরিচিত। সম্প্রতি তিনি বলেছেন, শক্তিশালী মতামত রাখেন এমন নারীদের প্রতি পুরুষদের আগ্রহ কম থাকে। নীনা গুপ্তের মতে, এ ধরনের নারীরা সাধারণত বিয়ে উপযুক্ত বিবেচিত হন না।
এই মন্তব্যের পরই অভিনেত্রীর বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তিনি বিয়ের আগে সন্তানের জন্ম দেওয়ার মতো বিভিন্ন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং লোক কী বলবে, সে ব্যাপারে বিশেষভাবে ভাবেন না।
সাক্ষাৎকারে নীনা গুপ্ত বলেন, “একজন শক্তিশালী নারী বিয়ের ক্ষেত্রে উপযুক্ত নয়। পুরুষেরা সাধারণত এমন নারীদের পছন্দ করেন না। যারা নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারে, তাদের বেশি পছন্দ করেন না।”
তিনি আরও বলেন, “যেসব নারীর নিজস্ব ভাবনাচিন্তা ও দৃঢ় মতামত রয়েছে, অধিকাংশ পুরুষই তা সহ্য করতে পারেন না। তাদের কর্মজীবনকে অগ্রাধিকার দেওয়া, এমন নারীদের অনেকেই চোখে দেখতে পারেন না। যদিও সবাই নয়, তবে প্রায় ৯৫ শতাংশ পুরুষই এমন মনে করেন, আমি এটা শুধু সমাজে নয়, আমার পরিবারেও দেখেছি।”
অতীতের একটি অভিজ্ঞতার কথাও স্মরণ করে নীনা গুপ্ত জানান, একবার তার বিয়ের রেজিস্ট্রি হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ তা বাতিল হয়ে যায়। তবুও তিনি হতাশ হননি এবং নিজের পথ চলা অব্যাহত রেখেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর