ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বগুড়া-১: ঋণখেলাপিতে বিএনপির প্রার্থির মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিবেদক: ঋণখেলাপির অভিযোগে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনি ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। উচ্চ আদালতের সর্বশেষ রায়ের ফলে তিনি আবারও আনুষ্ঠানিকভাবে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেওয়া আদালতের রায় অনুযায়ী, নির্বাচনি বিধান অনুসারে তার প্রার্থিতা বাতিল হিসেবে গণ্য হচ্ছে। আদালত ও স্থানীয় সূত্র জানায়, বেসরকারি দুটি ব্যাংক থেকে নেওয়া প্রায় ৭৬৫ কোটি টাকা ঋণ দীর্ঘদিন পরিশোধ না করায় তাকে ঋণখেলাপি হিসেবে শনাক্ত করা হয়।
নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে খেলাপি ঋণ পরিশোধ না করেই কাজী রফিকুল ইসলাম আগে উচ্চ আদালত থেকে একটি স্থগিতাদেশ (স্টে অর্ডার) আদায় করেছিলেন। ওই আদেশে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়, যাতে সিআইবি প্রতিবেদনে তাকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ না করা হয়।
তবে বৃহস্পতিবার এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করলে আদালত আগের দেওয়া স্থগিতাদেশ বাতিল করেন। এর ফলে আইনি প্রক্রিয়ায় কাজী রফিকুল ইসলাম পুনরায় ঋণখেলাপি হিসেবে বিবেচিত হন, যা তার প্রার্থিতার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করে।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, উচ্চ আদালতের আদেশের লিখিত কপি হাতে পাওয়ার পর নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রার্থিতা বাতিলের প্রসঙ্গে কাজী রফিকুল ইসলাম বলেন, “এই রায়ের বিরুদ্ধে আমি উচ্চতর আদালতে আপিল করব এবং ন্যায়বিচারের আশা রাখি।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত