ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বেতনের জিও জারি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ লাখ ৭৫ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন পরিশোধের জন্য সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের বেতনে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে ৭ শতাংশ হারে বর্ধিত বাড়িভাড়া ভাতা (ন্যূনতম ২ হাজার টাকা) অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই মঞ্জুরি আদেশ প্রদান করা হয়। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রথম ধাপে দেশের ১৯ হাজার ৮২৫টি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের অনুকূলে মোট ১ হাজার ৩৫ কোটি ২৩ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী সুবিধাভোগী:
মোট প্রতিষ্ঠান: ১৯ হাজার ৮২৫টি (স্কুল ১৭,২০৩ এবং কলেজ ২,৬২২টি)।
মোট জনবল: ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন।
স্কুল পর্যায়: ৩ লাখ ১২২২ জন শিক্ষক-কর্মচারী।
কলেজ পর্যায়: ৮৮ হাজার ৩৪ জন শিক্ষক-কর্মচারী।
বেতনের কাঠামো:
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিসেম্বর মাসের এই জিও’র মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের মূল বেতন, চিকিৎসা ভাতা ও বিশেষ সুবিধার পাশাপাশি সরকারি ঘোষণা মোতাবেক সাড়ে ৭ শতাংশ হারে বর্ধিত বাড়িভাড়া ভাতার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) প্রক্রিয়ায় সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
উল্লেখ্য, প্রতি মাসের মতো এবারও মাউশি থেকে বেতন-ভাতার প্রস্তাব পাঠানোর পর মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে এই জিও জারি করল। দ্রুততম সময়ের মধ্যে ইএফটির মাধ্যমে শিক্ষকরা তাদের বেতনের টাকা তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর