ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
৭০ হাজার টাকা বেতনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য আলেম শায়খ আহমাদুল্লাহ পরিচালিত অলাভজনক সেবাধর্মী প্রতিষ্ঠান ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের মিডিয়া বিভাগে ‘মিডিয়া ডিরেক্টর’ পদে অভিজ্ঞ লোকবল খুঁজছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদের নাম: মিডিয়া ডিরেক্টর
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান ডিগ্রি (জার্নালিজম, মাস কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছর।
বেতন: ৫০,০০০ থেকে ৭০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা (আফতাবনগর)।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা:
১. টিভি প্রোগ্রামিং বা প্রফেশনাল স্টুডিও প্রোডাকশনে কমপক্ষে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২. স্টুডিও অপারেশন, এডিটিং ওয়ার্কফ্লো এবং Wirecast/OBS সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
৩. DATA Video Switcher পরিচালনা করার সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
৪. স্ক্রিপ্টিং, স্টোরি টেলিং এবং একটি ক্রিয়েটিভ টিম পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
কর্মীর প্রধান দায়িত্বসমূহ:
প্রি-প্রোডাকশন থেকে পোস্ট-প্রোডাকশন পর্যন্ত যাবতীয় কাজ তদারকি করা।
ইনডোর ও আউটডোর প্রোগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করা।
পডকাস্ট সেট ডিজাইন, গেস্ট ম্যানেজমেন্ট এবং মাসিক কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করা।
সকল স্টুডিও রেকর্ডিং, পডকাস্ট, লাইভ ও ফিল্ড প্রোডাকশনের সার্বিক তত্ত্বাবধান করা।
টেকনিক্যাল টিম ও এডিটরদের সাথে সমন্বয় করে অডিও-ভিডিওর মান এবং প্রপার লাইটিং সেটআপ নিশ্চিত করা।
মিডিয়া টিমের KPI নির্ধারণ, ডেডলাইন ম্যানেজমেন্ট এবং টিম লিডিংয়ের দায়িত্ব পালন করা।
অন্যান্য সুযোগ-সুবিধা:
দক্ষতার ভিত্তিতে বার্ষিক বেতন পর্যালোচনার সুযোগ রয়েছে। এছাড়া বছরে ২টি ঈদ বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং নিয়মিত মূল্যায়ন ও প্রমোশন ব্যবস্থা থাকছে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিশিয়াল ওয়েবসাইট বা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
[লিংক]
আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৬।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা