ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
উত্তরপত্র ব্যবস্থাপনায় পরিবর্তন আনল ঢাকা বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র সংগ্রহ ও ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে এই শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করে সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠাতে হবে।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ডিনস কমিটির সভার সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো আলাদা একটি প্যাকেটে ভরতে হবে এবং সেই প্যাকেটের ওপরে স্পষ্টভাবে ‘‘বিশেষ চাহিদাসম্পন্ন” কথাটি লিখতে হবে। এরপর প্যাকেটটি অন্য সাধারণ উত্তরপত্রের সাথে না পাঠিয়ে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সার্বিক সুবিধা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা আন্তরিক। এই উদ্যোগের ফলে উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে।
উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ঢাবিতে আগে থেকেই কিছু বিশেষ সুবিধা কার্যকর রয়েছে। ২০২২ সালের এক সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার সময় প্রতি ঘণ্টায় ১০ মিনিট করে বৃদ্ধি করার নিয়ম একাডেমিক কাউন্সিল ও ডিনস কমিটির সুপারিশক্রমে অনুমোদিত রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল