ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
তারেক রহমান গণতন্ত্রের নতুন টর্চবেয়ারার: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরম ভালোবাসা ও অদম্য সংগ্রামের পর তারেক রহমান এখন বাংলাদেশের গণতন্ত্রের নতুন টর্চবেয়ারার (মশালবাহী) হিসেবে উত্থিত হয়েছেন। তিনি বলেন, শহীদ জিয়া যে গণতান্ত্রিক মশাল হাতে নিয়েছিলেন, তা দীর্ঘসময় ধরে বহন করেছেন বেগম খালেদা জিয়া, আর এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “তারেক রহমান পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার তিনি। আমাদের দায়িত্ব হলো মানদণ্ড উঁচু রাখা এবং জাতিকে শৃঙ্খলিত করা।”
বেগম খালেদা জিয়া কখনো আপস করেননি উল্লেখ করে তিনি বলেন, “তিনি আপসহীন ছিলেন। কিন্তু যারা পালিয়ে গেছে, তারা কম্প্রোমাইজ করেছে। আজ যারা আমাদের সঙ্গে নির্বাচন করছে, তাদের মন্তব্যও এক সময় ১/১১ পক্ষে ছিল। বেগম খালেদা জিয়া স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত জীবনের বিনিময়েও কোনো ধরনের আপস করেননি।”
শোক সভায় তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়াকে ভালোবেসে কোটি কোটি মানুষ তার জানাজায় অংশ নিয়েছেন। এটি একদিনে তৈরি হয়নি, এটি হৃদয়ের টানে সংঘটিত হয়েছে। সারা বিশ্বে এ ধরনের বড় জনসাধারণের সমাবেশ দেখা যায় না। আমাদের জন্য বেগম জিয়ার মনে থাকা জায়গা অনন্য এবং সেটিকে ধরে রাখতে হবে।”
শোক সভা ও দোয়া মাহফিলে জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা