ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘ভারতে না খেললে পয়েন্ট হারানোর ঝুঁকি’ কড়া বার্তা আইসিসির
স্পোর্টস ডেস্ক: আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়ার ঘটনার পর ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই উদ্বেগের প্রেক্ষিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অনিচ্ছার কথা আইসিসিকে জানায় বাংলাদেশ। এমনকি নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কার ভেন্যুতে আয়োজনের প্রস্তাবও দেয় বিসিবি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের এই উদ্বেগের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ইএসপিএনক্রিকইনফোর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বিসিবিকে জানিয়েছে আইসিসি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আইসিসি স্পষ্টভাবে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতে খেলতেই হবে। অন্যথায় নির্ধারিত ম্যাচগুলোতে অংশ না নিলে পয়েন্ট হারানো বা ওয়াকওভারের ঝুঁকিতে পড়তে হবে বাংলাদেশ দলকে।
এর মধ্যেই আজ সকালে নতুন তথ্য পাওয়া গেছে। বিসিবির কাছে নিরাপত্তা শঙ্কা সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়ে গতকাল রাতে ই-মেইলে যোগাযোগ করেছে আইসিসি। বিসিবির এক পরিচালক জানান, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বোর্ডের অবস্থান ও তথ্য ব্যাখ্যা করে আজই আইসিসির কাছে আনুষ্ঠানিক জবাব পাঠানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল