ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শাহবাগ থেকে শুরু হলো ‘মার্চ ফর ইনসাফ’
নিজস্ব প্রতিবেদক: শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত চার দফা দাবির বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। এতে ইনকিলাব মঞ্চের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এই পথযাত্রা শুরু হয়। কর্মসূচি শুরুর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পথযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। স্লোগানগুলোর মধ্যে ছিল ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল-সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী ঘুরে সন্ধ্যায় আবার শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।
এই কর্মসূচিতে ১০টি পিকআপে করে নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে আগামী ২৪ দিনের মধ্যে খুনি, হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো হত্যাচক্রের বিচার সম্পন্ন করা; বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা; ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা; এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে