ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ওটিটিতে আসছে মেহজাবীনের প্রথম সিনেমা
ডুয়া নিউজ: দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরি। প্রথমবারের মতো প্রিয় মালতী সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছে এই অভিনেত্রীর। এবার অভিনেত্রীর সিনেমা প্রিয় মালতী মুক্তি পাচ্ছে চরকি প্ল্যাটফর্মে। আগামী বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত আটটায় সিনেমাটি মুক্তি পাবে। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর এটি বড় পর্দায় মুক্তি পায়।
সিনেমার গল্প ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, প্রিয় মালতী এক সংগ্রামী নারীর গল্প, যে সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যায়। পরিচালক এই সিনেমার মাধ্যমে সমাজের প্রচলিত কিছু নিয়মের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।
মেহজাবীন চৌধুরী সিনেমায় মালতী রানী দাশ চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রের জীবন সংগ্রাম এবং ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমার গল্পে দেখা যায়, মালতী ও তার স্বামী পলাশ কুমার দাশ জীবনের ছোট ছোট স্বপ্ন নিয়ে সংসার করছেন। তবে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের জীবন অনেকটা পালটে যায়।
প্রিয় মালতী সিনেমাটি প্রযোজনা করেছে 'ফ্রেম পার সেকেন্ড' এবং 'চরকি' প্ল্যাটফর্ম। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেক অভিনেতা। সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে প্রদর্শিত হয়েছে এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)