ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভোররাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
নিজস্ব প্রতিবেদক: সোমবার ভোরের নীরবতা ভেঙে সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলে হঠাৎ করেই ভূকম্পন অনুভূত হয়েছে। ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত এই কম্পনে অনেক মানুষ ঘুম থেকে জেগে ওঠেন এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারসহ আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সৃষ্ট এই কম্পনের অবস্থান ছিল ২৬ দশমিক ৪৭০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৪৩৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ধিং শহর থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
এই ভূমিকম্পের প্রভাব সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর এবং কোম্পানিগঞ্জ উপজেলায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে, তবে পরিস্থিতি সতর্কতার সঙ্গে নজরদারিতে রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে