ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
এইচএসসির ফরম পূরণের নতুন তারিখ ঘোষণা করলো ঢাকা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের নতুন সময়সূচি ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফরম পূরণ শুরু হবে আগামী ১১ মার্চ। রোববার (৪ জানুয়ারি) বোর্ডের সংশোধিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানপ্রধান এবং সংশ্লিষ্টদের অবগত করা যাচ্ছে যে, ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।
এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ ১১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের পূর্ণাঙ্গ সময়সূচি যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। বিষয়টি অতীব জরুরি হিসেবে বিজ্ঞপ্তিতে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ২৬ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্বাচনি পরীক্ষার ফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে এবং ফরম পূরণ শুরু হবে ১ মার্চ থেকে। নতুন সংশোধিত তারিখ অনুযায়ী এগুলো পরিবর্তিত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর