ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে মেট্রোরেলের বিশেষ সার্ভিস চালু
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণকারী জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) নিয়মিত সময়সূচির পাশাপাশি এই অতিরিক্ত ট্রেনগুলো চলাচল করবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগম বিবেচনা করে যাত্রীসাধারণের যাতায়াত সহজ করতে নিয়মিত সূচির বাইরেও বিশেষ সার্ভিস পরিচালনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের বাড়তি চাপ সামলাতে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেট্রোরেল ব্যবহারের সময় যাত্রীসাধারণকে স্টেশনের শৃঙ্খলা বজায় রাখা এবং ডিএমটিসিএল-এর নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)