ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে তাঁর পক্ষে দলীয় নেতাকর্মীরা এই মনোনয়নপত্র দাখিল করেন।
বেগম খালেদা জিয়া এই আসন থেকে ইতিপূর্বে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তাঁর অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে এবং কৌশলগত কারণে এই আসনে বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ওই আসনের নির্বাচন সমন্বয়ক রফিকুল আলম মজনু।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, রফিকুল আলম মজনু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিনে ফেনীর অন্যান্য আসনেও হেভিওয়েট প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনী-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং গণঅধিকার পরিষদের তারিকুল ইসলাম ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক এবং জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ফেনী-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম কামাল উদ্দিনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানিয়েছেন, আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার কার্যক্রম চলবে। এখন পর্যন্ত ফেনী-১ আসনে ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন এবং ফেনী-৩ আসনে ১৬ জনসহ জেলাজুড়ে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে