ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শর্ত সাপেক্ষে ইজতেমার অনুমতি পেলো সাদপন্থীরা
ডুয়া নিউজ : শর্ত সাপেক্ষে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা করার অনুমতি পেয়েছেন তাবলীগ জামায়াত বাংলাদেশ তথা মাওলানা সাদ-এর অনুসারীরা।শর্ত অনুযায়ী আগামী বছর টঙ্গীর তুরাগ তীরে তারা আর ইজতেমা করতে পারবে না।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলীগী কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধু ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সা'দপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।
আগামী ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে তাবলীগ জামায়াত বাংলাদেশ (মাওলানা সা'দ এর অনুসারী)-এর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
এদিকে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে মাওলানা জুবায়েরের অনুসারীদের আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা চলছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর থেকেই তিনদিনব্যাপী এই ধাপের দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়েছে। আগের দিন সোমবার বাদ ফজর পারস্পরিক আলোচনা মোজাকারার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ