ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিনিধি দল এই মনোনয়নপত্র জমা দেয়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রিটার্নিং কর্মকর্তার কাছে তারেক রহমানের এই আবেদন দাখিল করেন। এ সময় আব্দুস সালাম সাংবাদিকদের জানান, জনগণের দাবির মুখে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারেক রহমানের অংশগ্রহণ দেশের মানুষের জন্য বড় অনুপ্রেরণা।
একই দিন ঢাকা-১৩ আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজও তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশের ৩০০ সংসদীয় আসনের বিপরীতে এ পর্যন্ত ৩ হাজার ১১৪টি মনোনয়নপত্র সংগৃহীত হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার ২০টি আসনেই প্রার্থীরা সংগ্রহ করেছেন ৩৪৪টি ফরম। আজ বিকেলের মধ্যেই সব প্রার্থীকে তাদের ফরম জমা দিতে হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে ৫ জনের বেশি ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন না। এছাড়া কোনো ধরনের মিছিল বা শোডাউন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে দেড় লাখ টাকা জরিমানা অথবা প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের মতো কঠোর দণ্ডের বিধান রেখেছে ইসি।
তফসিল অনুযায়ী, আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, নিবন্ধন স্থগিত থাকায় এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না, তবে ইসির নিবন্ধিত ৫৬টি রাজনৈতিক দলই এই নির্বাচনে অংশ নিচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার