ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে এভারকেয়ারে জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. জুবাইদা রহমান শাশুড়ির শয্যাপাশে প্রায় এক ঘণ্টার মতো সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। বেলা ১১টার পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।
বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত শনিবার দিবাগত রাতে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডাম (খালেদা জিয়া) একটি অত্যন্ত কঠিন ও সংকটময় মুহূর্ত পার করছেন। তার শারীরিক অবস্থা বেশ জটিল হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এ সময় তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চান।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে গত বৃহস্পতিবার তারেক রহমান দেশে ফেরার পর তিনিও হাসপাতালে গিয়ে তার মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন। পরিবারের সদস্যরা নিয়মিত হাসপাতালে যাতায়াত করছেন এবং খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল