ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ করলেন জাপার মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনের পর জাতীয় পার্টি (কাজী জাফর) এবং সহযোগী দল বিএনপির কাছ থেকে ন্যায্য মূল্যায়ন না পাওয়ায় কুষ্টিয়ার কৃতি নেতা আহসান হাবীব লিংকন মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন লিংকন। এর আগে, শনিবার রাতে তিনি ফেসবুকে একটি পোস্টে পদত্যাগের ঘোষণা দেন। সেই পোস্টে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।
লিংকন জানান, সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও দীর্ঘকালীন ন্যায়বিচারের অভাবে দলীয় মনোনয়ন না পাওয়ায় হতাশ হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বিএনপি ও জাতীয় পার্টি উভয়ই তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি অতীতের গ্রেফতার, কারাবরণ, হামলা ও মামলার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এসব ত্যাগের পরও তাকে ন্যায্য বিচার বা মূল্যায়ন দেওয়া হয়নি। তাই তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে জনগণের আদালতে যাচ্ছেন। লিংকন বলেন, ‘ভবিষ্যতের রাজনৈতিক পথচলা জনগণের রায়ের ওপরই নির্ভর করবে।’
আহসান হাবীব লিংকন ১৯৮৮ সালে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান