ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে লড়বেন তারেক রহমান, মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমানের পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত সচিব এ বি এম আব্দুস সাত্তার আজ সকাল ১০টা ৫০ মিনিটে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ আসনটি প্রথমে বিএনপির জোটসঙ্গী বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আসন থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় এখন আন্দালিভ রহমান পার্থকে ভোলা-১ আসনটি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি।
এর আগে তারেক রহমানের জন্য তাঁর পৈতৃক এলাকা বগুড়া-৬ আসন থেকে দলীয় মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছিল। ফলে ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা-১৭ এবং বগুড়া-৬—এই দুটি আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের এই খবর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত