ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বিদ্যমান তালিকা থেকে বাদ পড়বে যত ভোটার
ডুয়া নিউজ : বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে সোমবার (৩ ফেব্রুয়ারি)। এবার মোট ৪৭ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১০ লাখ মৃত ভোটারের তথ্য মিলেছে। যারা বিদ্যমান তালিকা থেকে বাদ পড়বেন।
সোমবার রাতে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত তথ্য পাওয়া গেছে। ২.৫% থেকে ৩% পরিমাণ এ হালনাগাদে ভোটার হয়েছে। এরমধ্যে বাদ পড়া ২০ লাখের বেশি ও নতুন ভোটার ১৪ লাখের বেশি হতে পারে। আর মৃত ভোটার কর্তন হয়েছে ১০ লাখের বেশি।
ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, তথ্য সংগ্রহের কাজ শেষ হলেও কেউ বাদ পড়লে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট এলাকার ছবি তোলার কেন্দ্রে গিয়ে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন।
তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা সবাইকে সচেতনও করতে পেরেছি। ভোটার হওয়া চলমান প্রক্রিয়া, নিবন্ধন কেন্দ্রে এসেও তথ্যাদি দিয়ে এ সুযোগ থাকবে। প্রায় ৪০ লাখের মতো আবেদন পাওয়া গেছে। মৃতদের তথ্য সংগ্রহ হয়েছে ১০ লাখের বেশি, যারা বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ যাবে।
সবশেষ পূর্ণাঙ্গ তথ্য মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ